জীবনের সমস্ত দুঃখ ব্যাথা জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভগবান শিবের স্মরণ ও তার কৃপা পাবার জন্য জন্ম মৃত্যু রোগ শোকের হাত থেকে বাচতে গেলে ভগবান শিবের আশ্রয় নেওয়া উচিত । অসাধ্য
রোগের হাত থেকে অথবা মৃত্যুতুল্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমাদের শাস্ত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে সঞ্জীবনী মন্ত্র জপ করার বিধান আছে । এই মন্ত্রের মুল বা লঘু মন্ত্র আছে ।
মৃত সঞ্জবিনি মন্ত্রের বা বিদ্যার আচার্য দৈত্য গুরু শুক্রাচার্য । এক রাজা মহর্ষি দধীচি বজ্রের দ্বারা আঘাত করেন তখন মরনাপ্ন দধীচি দৈত্য গুরু স্মরনাপন্ন হন । তখন দৈত্য গুরু শুক্রাচার্য তার খণ্ডিত দেহ জুড়ে আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিখিয়ে চলে গেলেন । শিব ভক্ত শুক্রাচার্য এর নির্দেশ অনুসারে মহর্ষি দধীচি বিধি পূর্বক জপ যোগের দ্বারা তিনি ভগবান শিব কে প্রসন্ন করেন ।
দেব দানবের যুদ্ধে মরে যাওয়া দৈত্য দের বাচিয়ে দিতেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ তাদের পুনজীবিত করে তুলতেন ।
নিম্ন মন্ত্র টি
অকাল মৃত্যু , সমস্ত রোগ , বিপদ থেকে মুক্তি আমরা পেতে পারি । যদি মহাকাল ভগবান শিবের স্মরণ নিই তাহলে তিনি আমাদের সমস্ত সমাধান করে দেবেন । এই বিশ্বাস থেকে সাধনা করবেন ।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ যদি দ্বাদশ জ্যোতিলিঙ্গ মন্দির রে সর্ব উত্তম । তা যদি না হয় প্রতিষ্ঠিত শিব মন্দিরে বা পবিত্র জায়গায় পারদ শিব লিঙ্গ সামনে জপ করতে হবে ।
জপ করার সময় মহামৃত্যুঞ্জয় শিবের ধতুরা , আকন্দ ,প্রভৃতি ফুলে পুজা করতে হয় । পুজার সময় লাল বা পীত বস্ত্র পরিধান করতে হয় । মহামৃত্যুঞ্জয় শিবের পুজা তে অবশ্যি বেল পাতা , দুধ , দই , মধু ,ঘি উৎসর্গ করতে হয় ।
ভোজন ঃ সাধক মধ্যাহ্নে দুধ , চা , ফল আদি ভোজন করবেন রাত্রিতে আতপ চালের ভাত ,খির , ছোলার ডাল , শাক সব্জি , লুচি খেতে পারেন । সন্ধক লবণ ব্যবহার করা উচিত ।
জপ বিধান ঃ রাষ্ট্রের রক্ষা , নিজের রক্ষা , ব্যাধি থেকে মুক্তি , অভীষ্ট সিদ্ধি , সন্মান ,ধন প্রাপ্তি , সওয়া লক্ষ জপ করতে হবে ।
সাধনা বিধান ঃ জপ আরম্ভ করার আগে সঙ্কল্প করুন , পবিত্র ভাবে " ওঁ হরায় নমঃ ,ওঁ মহেশ্বরায় নমঃ , শূলপানয়ে নমঃ "
বিধি বিধান মত পুজা শুরু জল শুদ্ধি , পুস্প শুদ্ধি আচমন , ন্যাস , আসন শুদ্ধি করে শিব লিঙ্গের উপর জল , পঞ্চামৃত , অক্ষত , বেল পত্র , পুস্প , ধুপ দীপ ,নৈবেদ্য্ উৎসর্গ করবেন ভগবান শিবকে ।
ধ্যান ঃ
মস্তকে চন্দ্র বিরাজিত , সমস্ত দেবতার স্বামী অবিনাশি পশুপতি শ্রী ভগবান মৃত্যুঞ্জয় শিব স্মরণ করি ।
এই প্রকার ধ্যান করতে করতে মানস উপাচারে মৃত্যুঞ্জয় শিবের সাধনা করতে হয় ।




No comments:
Post a Comment